“অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাধীনভাবে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছি”- ভোক্তা অধিকার কর্মকর্তার নামে ছড়ানো নিউজটি মিথ্যা
মেইনস্ট্রিম দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কী-ওয়ার্ড সার্চ করে এধরণের কোনো সংবাদ পাওয়া যায় নি। কিছু অখ্যাত অনলাইন সংবাদমাধ্যমে এধরণের তথ্য প্রচার করা হলে ভোক্তা অধিকার কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল তার ব্যাক্তিগত ফেইসবুক প্রোফাইল থেকে জানান খবরটি ভূয়া, এধরণের কোনো মন্তব্য তিনি করেন নি।
ফ্যাক্টচেক
আব্দুর রাজ্জাক
2/21/20261 মিনিট পড়ুন


গত বুধবার রাজধানী ঢাকায় রমজানের বাজার মনিটরিংয়ে গিয়ে মবের শিকার হয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরবর্তীতে কিছু অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজ থেকে একটি ফটোকার্ড ছড়ানো হয়। যেখানে আব্দুল জব্বার মন্ডলের নামে ছড়ানো হয় তিনি বলেছেন, “ অন্তর্বর্তী সরকারের সময় স্বাধীনভাবে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছি। এখন আর পারছি না।” তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে এমন মন্তব্য করেন নি ভোক্তা অধিকার কর্মকর্তা, ফটোকার্ডটি বানোয়াট।
দাবির সূত্রপাতঃ ভূয়া ফটোকার্ডটি সর্বপ্রথম ছড়ানো হয় Voice Bangla নামক একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে ,নিউজ লিংক । পরবর্তীতে Faporbaz নামক একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি ছড়ানো হয়, পোস্ট লিংক । ফটোকার্ডটি পরবর্তীতে ছড়িয়ে পড়ে Justjournal নামক একটি ফেসবুক নিউজ পেইজ এবং একাধিক ব্যাক্তিগত আইডিতে, নিউজ লিংক , পোস্ট লিংক ।
অনুসন্ধানঃ দাবিটির ফ্যাক্ট চেক করতে নেমে Check Point টিম প্রথমেই কী-ওয়ার্ড সার্চ করে দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ বিষয়ে কোনো সংবাদ পায় নি।
পরবর্তীতে ভূয়া ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল তার ৬১ হাজার ফলোয়ারযুক্ত ফেসবুক প্রোফাইলে বিভিন্ন অনলাইন অখ্যাত নিউজ পোর্টালের ছড়ানো ভূয়া ফটোকার্ডগুলো সংযুক্ত করে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, “ আমার ছবির সাথে আমার বক্তব্য বলে বিভিন্ন অনলাইন পত্রিকা/সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসকল বক্তব্য প্রচার করা হচ্ছে তা আমার নয়। এ সকল বক্তব্য আমি কোথাও কাউকে বলি নাই। এসকল বক্তব্য বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। এই বক্তব্যগুলোর সাথে আমার কোন সম্পর্ক নেই। এ সকল অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি” , পোস্ট লিংক ।
অতএব, ভোক্তা অধিকার কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডলের ফেসবুক পোস্ট এবং প্রথম সারির গণমাধ্যমে কী-ওয়ার্ড সার্চ করে কোনো সংবাদ না পাওয়ায় বোঝা যায় ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট, মিথ্যা।
