“আওয়ামী লীগের হা’মলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত” শিরোনামে ছড়ানো সংবাদটি বিভ্রান্তিকর এবং অসত্য

জাতীয় দৈনিক সংবাদপত্র ও ডিজিটাল মিডিয়ার রিপোর্ট এবং নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ওলি মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ৪ জন নিহতের ঘটনাটি ঘটে স্থানীয় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে। অর্থাৎ আওয়ামী লীগের হা'মলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত শিরোনামে প্রকাশিত সংবাদটি সুস্পষ্ট মিথ্যা ও বিভ্রান্তিকর।

ফ্যাক্টচেক

আব্দুর রাজ্জাক

2/24/20261 মিনিট পড়ুন

সম্প্রতি নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়। ঘটনাটি পরবর্তীতে “আওয়ামী লীগের হা'মলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত” শিরোনামে কিছু নিউজ পোর্টাল থেকে প্রকাশ করা হলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে এ সংবাদটি অসত্য এবং বিভ্রান্তিকর।

দাবির সূত্রপাতঃ সংবাদটি সর্বপ্রথম প্রকাশিত হয় “দৈনিক জনকণ্ঠ” এর ফেসবুক পেইজ থেকে। যেখানে তারা একটি ফটোকার্ড প্রকাশ করে যাতে লেখা ছিলো, “ আওয়ামী লীগের হা'মলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত”, নিউজ লিংক

জনকণ্ঠের প্রকাশিত ফটোকার্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিদিনের বাংলা নামক একটি অনলাইন নিউজ পোর্টাল থেকেও একই শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়, নিউজ লিংক। পরবর্তীতে একাধিক ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এ নিউজ এবং বিভ্রান্তিকর ফটোকার্ডটি ছড়ানো হয়, পোস্ট লিংক ১, নিউজ লিংক ২।

অনুসন্ধানঃ ভাইরাল ফটোকার্ডটির Fact check করতে নেমে Check Point টিম দেখে নড়াইলে আধিপত্যকে কেন্দ্র করে ৪ জন নিহতের ঘটনাটি সম্পর্কে দেশীয় প্রায় সকল গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। তবে এক্ষেত্রে কোথাও উল্লেখ ছিলো না সংঘর্ষটিতে আওয়ামী লীগ অথবা বিএনপির নেতাকর্মীরা জড়িত।

The daily star সংবাদ প্রকাশ করে যেখানে বলা হয় “ Four killed in clashes over dominance in Narail” ,নিউজ লিংক । এছাড়া “প্রতিপক্ষের হামলায় নিহত ৪” শিরোনামে দৈনিক কালের কন্ঠ থেকেও সংবাদ প্রকাশিত হয়, নিউজ লিংক । পরবর্তীতে The Business Standard , প্রথম আলো, Ntv সহ একাধিক সংবাদ মাধ্যমে নিউজটি প্রকাশিত হয়, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত থাকার বিষয়টি উল্লেখ নেই , নিউজ লিংক ১, নিউজ লিংক ২ , নিউজ লিংক ৩। এছাড়া Dhaka Tribune থেকে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে বলা হয় নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটির গ্রুপের মধ্যে চলা দীর্ঘদিনের বিরোধ থেকে সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং চারজন নিহত হন, নিউজ লিংক

অতএব, একাধিক গণমাধ্যম রিপোর্ট ও নড়াইল সদর থানার ওসির তথ্য অনুযায়ী স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে। অর্থাৎ আওয়ামী লীগের হা'মলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত শিরোনামে প্রকাশিত সংবাদটি সুস্পষ্ট মিথ্যা ও বিভ্রান্তিকর।