‘‘এদেশের বামেরা এতটাই ব্যর্থ যে, আত্মহত্যার চেষ্টা করলে সেখানেও ব্যর্থ হয় তারা’’- এমন কথা বলেননি গোলাম মাওলা রনি।

গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক একাউন্টের পোস্ট, মূলধারার সংবাদমাধ্যম কিংবা কী-ওয়ার্ড সার্চ করে এমন বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

ফ্যাক্টচেক

আব্দুর রাজ্জাক

2/26/20261 মিনিট পড়ুন

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বামপন্থী ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেন।পরবর্তীতে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান ঘুমের ২০টি ট্যাবলেট একসাথে খেয়ে নেন মেঘমল্লার বসু। এ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র সমালোচনা চললে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির নামে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে যেখানে তিনি বলেন, “এদেশের বামেরা এতোটাই ব্যর্থ যে, আত্মহত্যার চেষ্টা করলে সেখানেও ব্যর্থ হয় তারা।” তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে গোলাম মাওলা রনির নামে ছড়ানো ফটোকার্ডটি ভূয়া, তিনি এধরণের কোনো মন্তব্য করেন নি।

দাবির সূত্রপাতঃ

ভূয়া ফটোকার্ডটি সর্বপ্রথম ছড়ানো হয় ‘Youth Vocal’ নামক একটি ফেসবুক ভিত্তিক নিউজ পেইজ থেকে।যেখানে মেঘমল্লার বসুর উদ্দেশ্যে গোলাম মাওলা রনি শিরোনামে ভূয়া ফটোকার্ডটি ছড়ানো হয়, পোস্ট লিংক ।পরবর্তীতে বিতর্কিত আলো নামক একটি ফেসবুক পেইজ থেকে ব্যর্থ বাম শিরোনামে, গোলাম মাওলা রনির নামে একই বক্তব্য লিখে ভিন্ন একটি ফটোকার্ড প্রচার করা হয়, পোস্ট লিংক । এছাড়া একাধিক ফেসবুক পেজ এবং ব্যাক্তিগত প্রোফাইল থেকে ফটোকার্ডটি ছড়িয়ে দেওয়া হয়, পোস্ট লিংক।

অনুসন্ধানঃ ভাইরাল ফটোকার্ডটির ফেক্টচেক করতে নেমে Check Point টিম প্রথমেই কী-ওয়ার্ড সার্চ করে স্বীকৃত দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এমন কোনো তথ্য পায়নি। পরবর্তীতে ভূয়া ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার 1.2 মিলিয়ন ফলোয়ারযুক্ত ভেরিফাইড ফেইসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি ভাইরাল ফটোকার্ডটি সংযুক্ত করে জানান, “আমি এই ধরনের কোনো কথা বলিনি। কে বা কারা আমার নামে ফটোকার্ড করে নেটে ছেড়ে দিয়ে কি বুঝাতে চাচ্ছেন তা আমার বোধগম্য নয়, পোস্ট লিংক

অতএব, গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক আইডির পোস্ট, মূলধারার সংবাদমাধ্যম কিংবা কী-ওয়ার্ড সার্চ করে এমন বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।