তারেক রহমানের বক্তব্যে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা ইতোমধ্যেই সরকার কর্তৃক ঘোষিত এবং পালিত হচ্ছে

বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এর অফিসিয়াল ওয়েবসাইট cabinet.gov.bd থেকে পাওয়া তথ্য এবং একাধিক মেইনস্ট্রিম সংবাদমাধ্যম এর তথ্য মতে জানা যায় ২০২৫ সালের ২৫শে ফেব্রুয়ারিকে ‘শহীদ সেনা দিবস’ ঘোষণা করা হয় এবং তা পালিত ও হয়।

ফ্যাক্টচেক

আব্দুর রাজ্জাক

2/9/20261 মিনিট পড়ুন

দাবিঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ২৫ ফেব্রুয়ারি দিনটিকে ‘শহীদ সেনা দিবস’, ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করা হবে। তবে চেকপয়েন্ট এর অনুসন্ধানে বেরিয়ে আসে দিনটি পূর্বেই ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। অর্থাৎ তারেক রহমানের মন্তব্যটি বিভ্রান্তিকর।

দাবির সূত্রপাতঃ ৭ই ফেব্রুয়ারি শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে দেয়া নানা প্রতিশ্রুতির মধ্যে তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হবে। পরবর্তীতে প্রথম আলো , সময় নিউজসহ একাধিক প্রথম সারির সংবাদমাধ্যমে এ খবরটি ছড়িয়ে পড়ে, প্রথম আলো নিউজ,সময় টিভি নিউজে।

অনুসন্ধানঃ তারেক রহমানের বক্তব্যের সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায় বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এর অফিসিয়াল ওয়েবসাইট cabinet.gov.bd থেকে পাওয়া তথ্যমতে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক পরিপত্রে এই দিনটি ‘গ’ শ্রেণিভুক্ত (সরকারি ছুটি ব্যতীত) জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়, নোটিশ লিংক

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট ispr.gov.bd থেকে পাওয়া তথ্যমতে ২০২৫ সাল থেকেই ২৫ ফেব্রুয়ারি দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হয় এবং এটিকে ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষনা করা হয়।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ এর পোস্টে দেখা যায় ২০২৫ সালের ২৫শে ফেব্রুয়ারিতে বনানী সামরিক কবরস্থানে সেনাবাহিনীর পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ,পোস্ট লিংক।

তাছাড়া একাধিক সংবাদমাধ্যম এর তথ্য অনুযায়ী ২০২৫ সালের ২৫শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে, “জাতীয় শহিদ সেনা দিবস” পালিত হয় , নিউজ লিংক।

অতএব, তারেক রহমানের শহিদ সেনা দিবস ঘোষণার প্রতিশ্রুতিটি বিভ্রান্তিকর , কারণ এটি ২৫ সাল থেকেই পালিত হয়ে আসছে।


চেক পয়েন্ট

সঠিক সিদ্ধান্তের জন্য নির্ভরযোগ্য তথ্য যাচাই

আমাদের অনুসরণ করুন

verify@check-point.info

Copyright © 2025-26 CheckPoint

ইমেইল করুন