অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নিঃ তথ্য উপদেষ্টার দাবিটি নির্লজ্জ মিথ্যাচার
একাধিক আন্তর্জাতিক ও জাতীয় প্রথম সারির গণমাধ্যম এবং সাংবাদিক সংগঠনগুলোর থেকে পাওয়া তথ্য এবং মানবাধিকার watchdog রিপোর্ট অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আমলে অন্তত ৩৮১ জন সাংবাদিকদের কারাবরণ করতে হয়েছে। এ বিষয়ে তথ্য উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যাচার।
ফ্যাক্টচেক
আব্দুর রাজ্জাক
2/19/20261 মিনিট পড়ুন


গত রোববার (১৫ই ফেব্রুয়ারী) রাজধানীতে সাংবাদিকদের সাথে এক প্রেস কনফারেন্স চলাকালীন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি।” তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে এ দাবিটি মিথ্যা।
দাবির সূত্রপাতঃ অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিজেই সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় এ দাবিটি করেন। পরবতর্তীতে একাধিক প্রথম সারির সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়া জুড়ে এ বিষয়ে সমালোচনার ঝড় উঠে।দৈনিক ইত্তেফাক, DBC News সহ একাধিক সংবাদ মাধ্যমে এ বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করা হয় ,নিউজ লিংক ১, নিউজ লিংক ২।
অনুসন্ধানঃ কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (CPJ) এর তথ্যমতে শুধুমাত্র ২০২৪ এর শেষ অব্দি বাংলাদেশে ৪ জন সাংবাদিক ছিলো জেলে, যাদের সাধারণত পূর্ববর্তী সরকারের সমর্থক হিসেবে ধরে মামলা নথিভুক্ত হয়েছিলো, নিউজ লিংক । বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এর রিপোর্ট অনুযায়ী সাংবাদিক আনিস আলমগীর ১৫ ডিসেম্বর এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ২৯ আগস্ট ২০২৫ এন্টি - টেরোরিজম এক্ট এর আওতায় গ্রেফতার হন অন্তর্বর্তী সরকারের পুলিশ কর্তৃক, নিউজ লিংক ১, নিউজ লিংক ২।
এছাড়া শ্যামল দত্ত ভোরের কাগজের ইডিটর ১৬ সেপ্টেম্বর ২০২৪ এ এবং মোজাম্মেল হক বাবু, একাত্তর টিভির সাবেক CEO গ্রেফতার হন মানবাধিকার বিরোধী ভূয়া মামলায়, নিউজ লিংক। ২১শে আগস্ট ফারজানা রুপা একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক গ্রেফতার হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে।তার স্বামী শাকিল আহমেদ কেও তার সাথে মিথ্যা হন্যা মামলায় গ্রেফতার করা হয়,নিউজ লিংক।
এমন অসংখ্য সাংবাদিক অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেফতার হন। যাদের মতে শুধুমাত্র ভিন্নমতের কারণে তাদের গ্রেফতার করা হয। সাংবাদিক মঞ্জুরুর আলম পান্না জানান মুক্তিযুদ্ধের পক্ষে লেখার কারণেই তাকে গ্রেফতার করা হয়, নিউজ লিংক। এছাড়া মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এর ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী অন্তত ৩৮১ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে ,নিউজ লিংক।
অতএব , একাধিক আন্তর্জাতিক ও জাতীয় দৈনিক এর তথ্যমতে এবং মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সংগঠনগুলোর দেয়া তথ্যমতে অন্তর্বর্তী সরকারের আমলে অসংখ্য সাংবাদিক গ্রেফতার হয়। যাদের মধ্যে অনেকে এখনও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জামিন পায় নি। অর্থাৎ উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যটি সরাসরি মিথ্যাচার।
