পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবেঃ মির্জা ফখরুলের বক্তব্যটি বিভ্রান্তিকর।

একাধিক সংবাদপত্র ও টিভি চ্যানেলে প্রকাশিত প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত নিয়ে কোনো বক্তব্য তিনি দেননি। বরং সালাউদ্দিন বলছেন ‘মির্জা ফখরুল কেনো এ কথা বলেছেন তিনি জানেন না।’

ফ্যাক্টচেক

আব্দুর রাজ্জাক

3/3/20261 মিনিট পড়ুন

গত শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে। তিনি উল্লেখ করেন, “এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সরকার সে পথেই হাঁটবে।” তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুলিশ হত্যার তদন্ত নিয়ে কিছু বলেন নি।

দাবির সূত্রপাতঃ সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে। তিনি উল্লেখ করেন, “এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সরকার সে পথেই হাঁটবে। পরবর্তীতে কালের কন্ঠ ,bdnews24 সহ একাধিক সংবাদ মাধ্যমে ‘পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, নিউজ লিংক , নিউজ লিংক

অনুসন্ধানঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্যটির ফ্যাক্টচেক করতে নেমে Check Point টিম দেখে পুলিশ হত্যার তদন্ত হবে এমন কোনো মন্তব্য করেন নি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নামে একটি ফটোকার্ড ভাইরাল হয় যেখানে লিখা ছিলো, ‘ নির্বিচারে জুলাই আন্দোলনে যত পুলিশ হত্যা করা হয়েছে তার সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের বিচার করা হবে।’ তবে ভাইরাল ফটোকার্ডটি ভূয়া এ সংক্রান্ত ফেক্টচেক রিপোর্ট পূর্বেই Check Point টিম প্রকাশ করেছে,রিপোর্ট লিংক।

কোনো স্বীকৃত জাতীয় সংবাদমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলে কোনো সংবাদ প্রকাশিত হয় নি।

এছাড়া রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনার তদন্তের বিষয়ে তিনি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেন নি, নিউজ লিংক।

পরবর্তীতে এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেই অনুযায়ী চলবে। এর প্রেক্ষিতে সালাহউদ্দিন আহমেদ বলেন, “ স্থানীয় সরকার মন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন, আমি জানি না,” নিউজ লিংক

অতএব, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস কনফারেন্স এর বক্তব্য এবং স্বীকৃত নিউজ মিডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশ হত্যার বিচার হবে এরূপ কোনো মন্তব্য করেন নি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ । এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্যটি বিভ্রান্তিকর।