এম এ জি ওসমানী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নয়, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু।

১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত 'মুজিবনগর সরকার' বা বাংলাদেশের অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র (Proclamation of Independence) অনুযায়ী, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সশস্ত্র বাহিনীর 'সুপ্রিম কমান্ডার' (Supreme Commander) বা 'সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক'।

ফ্যাক্টচেক

আশালতা বৈদ্য

2/23/20261 মিনিট পড়ুন

দাবির সূত্রপাতঃ

গত ১৬ ফেব্রুয়ারি ,২০২৬ তারিখে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (ISPR) ব সংবাদ বিজ্ঞপ্তিতে জেনারেল এম এ জি ওসমানীকে "মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক" হিসেবে উল্লেখ করা হয়।

অনুসন্ধানঃ

Check Point-এর অনুসন্ধানে দেখা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কমান্ড কাঠামোতে মুক্তিযুদ্ধের 'সর্বাধিনায়ক' শেখ মুজিবুর রহমান ছিলেন। ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত 'মুজিবনগর সরকার' বা বাংলাদেশের অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র (Proclamation of Independence) অনুযায়ী, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সশস্ত্র বাহিনীর 'সুপ্রিম কমান্ডার' (Supreme Commander) বা 'সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক'। অর্থাৎ সেটি ছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় ও নীতিনির্ধারণী পদ। [সূত্র: বাংলাদেশ গেজেট, ১৯৭১; সংবিধানের অনুচ্ছেদ ১৫৩]।

মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১৯৭১ সালের ১২ এপ্রিল মুজিবনগর সরকার কর্নেল (পরবর্তীতে জেনারেল) এম এ জি ওসমানীকে বাংলাদেশ ফোর্সেস বা মুক্তিবাহিনীর 'প্রধান সেনাপতি'' (Commander-in-Chief) হিসেবে নিয়োগ দেয়। ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে তার এই পদবি কার্যকর হয়। [সূত্র: বাংলাপিডিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়]। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ অধিনায়ক, আর ওসমানী ছিলেন যুদ্ধ পরিচালনায় প্রধান সামরিক কমান্ডার বা প্রধান সেনাপতি।

ঐতিহাসিক দলিল , দাপ্তরিক নথিপত্র অনুযায়ী, জেনারেল এম এ জি ওসমানীকে 'মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক' হিসেবে উল্লেখ করা সম্পূর্ণ ইতিহাস বিকৃতি এবং অপপ্রচার । সেনাবাহিনী এবং আইএসপিআরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা দাবিটি একটি ঐতিহাসিক মিথ্যাচার । মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনীর সাংবিধানিক 'সুপ্রিম কমান্ডার', জেনারেল ওসমানী ছিলেন শেখ মুজিবের প্রধান সেনাপতি।