‘৭ই মার্চের ভাষণে জয় পাকিস্তান বলেননি বঙ্গবন্ধু’ ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্যটি সুস্পষ্ট মিথ্যাচার।

মাছরাঙা নিউজ-এর ডকুমেন্টারিতে ও দৈনিক প্রথম আলো-তে প্রকাশিত প্রতিবেদনে সৈয়দ মনজুরুল ইসলাম জানান, বঙ্গবন্ধু ভাষণ শেষ করেছিলেন “জয় বাংলা” বলেই, “জয় পাকিস্তান” বলেননি। আ স ম আব্দুর রব, যিনি সেদিন মঞ্চে উপস্থিত ছিলেন, বার্তা২৪-কে দেওয়া সাক্ষাৎকারে একই কথা নিশ্চিত করেন। সরকারি সংরক্ষণাগারসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-এর ভিডিও ও প্রচলিত রেকর্ডিং বিশ্লেষণেও “জয় পাকিস্তান” বলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফ্যাক্টচেক

আব্দুর রাজ্জাক

2/24/20261 মিনিট পড়ুন

সোশ্যাল মিডিয়াতে জামাতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবির এর একটি বক্তব্যকে ঘিরে চলছে তুমুল সমালোচনা। যেখানে তিনি দাবি করেন, “ ৭ মার্চের রেকর্ড যদি কারো কাছে থাকে দেখবেন উনি ( শেখ মুজিবুর রহমান) জয় পাকিস্তান বলেছেন।” তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে বক্তব্যটি সুস্পষ্ট মিথ্যাচার এবং প্রোপাগান্ডা।

দাবির সূত্রপাতঃ ২০২৬ এর শুরু থেকেই জামায়াত পন্থী শাহরিয়ার কবির একাধিক টিভি টকশোতে এবং সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে দাবি করেন, “৭ মার্চের ভাষণে শেখ মুজিব বলেছিলেন জয় বাংলা, জয় পাকিস্তান।” সর্বপ্রথম ‘এখন টিভি’ তার সেই বক্তব্যটি প্রকাশ করে, ভিডিও লিংক

পরবর্তীতে আবারো হঠাৎ ১৬ ফেব্রুয়ারিতে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল থেকে শাহরিয়ার কবিরের বক্তব্যটি ফটোকার্ড আকারে উদ্দেশ্যে প্রণোদিতভাবে ছড়ানো হয়। Voice Bangla নামক একটি ফেসবুকভিত্তিক নিউজ পোর্টাল থেকে ফটোকার্ডটি ছড়ানো হয় যেখানে শাহরিয়ার কবির বিতর্কিত মন্তব্যটি করেন, নিউজ লিংক

অনুসন্ধানঃ দাবিটি শাহরিয়ার কবির ২০২৬ সালে করলেও এ বিতর্কের শুরু এ কে খন্দকার এর প্রকাশিত ‘৭১: ভেতরে বাইরে’ বইয়ে দেওয়া ভুল তথ্যকে কেন্দ্র করে। যেখানে তিনি বলেন বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ শেষ করেছিলেন জয় পাকিস্তান বলে। কিন্তু এই দাবি নিয়ে সেসময় তুমুল বির্তকের মুখে পড়লে পরবর্তীতে এ কে খন্দকার জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং স্বীকার করেন তার বইয়ে দেয়া তথ্য ভুল ছিলো, নিউজ লিংক।

এছাড়া “৭ই মার্চের ভাষণে ‘জয় পাকিস্তান’ বলেন নি বঙ্গবন্ধু” শীর্ষক শিরোনামজাতীয় দৈনিক প্রথম আলো সংবাদ প্রকাশ করে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম জানান, ‘জয় বাংলা’ বলেই ৭ মার্চের ভাষণ শেষ করেছিলেন বঙ্গবন্ধু, ওই ভাষণের শেষে জয় পাকিস্তান বলেন নি, নিউজ লিংক

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি আ স ম আব্দুর রব বার্তা ২৪ নামক একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জানান ৭ই মার্চের দিন তিনি বঙ্গবন্ধুর সাথে রেসকোর্স ময়দানের স্টেজে অবস্থান করেছিলেন এবং সেদিন বঙ্গবন্ধু জয় বাংলা বলে বক্তব্য শেষ করেছিলেন এর পর জয় পাকিস্তান বলেননি, ভিডিও লিংক

মাছরাঙা নিউজের প্রকাশিত একটি ডকুমেন্টারিতে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম জানান তিনি ৭ই মার্চ ব্রিটেনের একজন রেডিও সাংবাদিক এর সাথে দোভাষীর কাজ করেন এবং মঞ্চের ঠিক সামনেই অবস্থান করেছিলেন। অনুবাদের জন্য বক্তব্যের প্রতিটি শব্দ তাকে স্পষ্ট শুনতে হয়েছিল এবং জয় বাংলা বলেই বঙ্গবন্ধু বক্তব্য শেষ করেছিলেন, ভিডিও লিংক। এছাড়া বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা ভিডিও এবং অনলাইনে ছড়িয়ে থাকা ৭ই মার্চের হাজারো ভিডিও বিশ্লেষণ করে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, ভিডিও লিংক

অতএব, প্রত্যক্ষদর্শী একাধিক রাজনৈতিক নেতা ও সংবাদকর্মীদের দেওয়া তথ্য ও ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণ বিশ্লেষন করে বোঝা যায় জামাতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্যটি সুস্পষ্ট মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো অপপ্রচার।