আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেছেন—দাবিটি গুজব

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকেও তার পদত্যাগ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন, আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়; পদত্যাগের খবরটি সঠিক নয়। এছাড়া বাংলা ট্রিবিউন-কেও তিনি স্পষ্টভাবে বলেন, “আমি পদত্যাগ করিনি।”

ফ্যাক্টচেক

আরিফ মনোয়ার

2/17/20261 মিনিট পড়ুন

দাবিঃ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও একাধিক সংবাদমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন।

দাবির সূত্রপাতঃ

১৫ ফেব্রুয়ারি বিকাল থেকে সামাজিক মাধ্যমে আইজিপির পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।
এ সময় ঢাকা প্রকাশ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে থাকা বাহারুল আলম আইজিপি পদ থেকে পদত্যাগ করেছেন।একই ধরনের দাবি প্রকাশ করে দ্যা
ডেইলি ক্যাম্পাস এবং নিউজ ফ্লাশ। পরবর্তীতে এসব প্রতিবেদনের সূত্র ধরে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দাবিটি ব্যাপকভাবে প্রচারিত হয়।

অনুসন্ধানঃ

দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, আইজিপি বাহারুল আলম নিজেই এসব খবর অস্বীকার করেছেন।
সময় টিভি-কে তিনি জানান, তার পদত্যাগের খবর সঠিক নয় এবং তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি।একই তথ্য প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়—পদত্যাগের খবরটি সঠিক নয়। এছাড়া বাংলা ট্রিবিউন-কেও তিনি স্পষ্টভাবে বলেন, “আমি পদত্যাগ করিনি।” স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকেও তার পদত্যাগ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন, আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

আইজিপি নিজেই একাধিক গণমাধ্যমে পদত্যাগের খবর অস্বীকার করেছেন এবং সরকারি কোনো নিশ্চিত তথ্য না থাকায়; আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেছেন—এ দাবিটি গুজবনির্ভর, মিথ্যা ও বিভ্রান্তিকর।