আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকারঃ দাবিটি মিথ্যা ও অপপ্রচার
দেশীয় কিংবা আন্তর্জাতিক প্রথম সারির নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া ওবায়দুল কাদেরের জনসমক্ষে দেয়া বক্তব্য কিংবা কোনো অডিও বা ভিডিও বার্তাতেও তিনি এমন কোনো মন্তব্য করেন নি। এছাড়া আওয়ামী লীগ নেতা সুশান্ত দাসের ফেসবুক পোস্ট এবং ‘Fact Check Zone’ এর একটি অডিওতে ওবায়দুল কাদের এমন দাবিকে মিথ্যা ও অপপ্রচার বলে নিশ্চিত করেন।
ফ্যাক্টচেক
আব্দুর রাজ্জাক
1/26/20261 মিনিট পড়ুন


বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মন্তব্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ভিডিও প্রচার করে যে, তিনি মন্তব্য করেছেন, “আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার”। তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে যে দাবিটি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার।
দাবির সূত্রপাতঃ এই দাবিটি সর্বপ্রথম করা হয় ‘Daily Amar Desh’ নামক একটি সংবাদমাধ্যম এর ইউটিউব থেকে ছড়ানো ৪ মিনিট ৫ সেকেন্ড এর একটি ভিডিওতে, নিউজ লিংক । যেখানে বলা হয় “আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার” বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
পরবর্তীতে দৈনিক যুগান্তর এর ফেসবুক পেইজে ২ মিনিট ২১ সেকেন্ড এর একটি ভিডিওতে ওবায়দুল কাদের আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন বলে একই দাবিটি ছড়ানো হয়, নিউজ লিংক।
এছাড়া ‘Global Tv Bangladesh’, ‘BD24report’ ‘Bangla Magazine’ নামক একাধিক অনলাইন নিউজ পোর্টাল থেকে একই শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়, নিউজ লিংক ১, নিউজ লিংক ২, নিউজ লিংক ৩।
অনুসন্ধানঃ ভাইরাল দাবিটির ফেক্টচেক করতে নেমে Check Point টিম দেখে এ সম্পর্কে ছড়ানো নিউজগুলোতে তাদের দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দেওয়া হয় নি। সেখানে ওবায়দুল কাদের আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার বলেছে এমন কোনো অডিও ,ভিডিও কিংবা কোনো প্রেস রিলিজ দেখাতে পারে নি সংবাদ মাধ্যমগুলো।
এছাড়া, জনপ্রিয় আন্তর্জাতিক বা দেশীয় প্রথম সারির কোনো সংবাদমাধ্যমে এমন কোনো সংবাদ প্রকাশ করা হয় নি। Keyword Search , ডিজিটাল ফরেনসিক টুলস এবং সংবাদপত্রের আর্কাইভ খুঁজে এমন কোনো নিউজ পাওয়া যায় নি যেখানে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন।
এছাড়া, Check Point টিমের হাতে একটি ভিডিও পৌছায় যেখানে ‘Fact Check Zone’ টিমের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সাথে সরাসরি যোগাযোগ করে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এ ধরনের কোনো মন্তব্য তিনি করেন নি এবং এধরনের সংবাদ প্রচার উদ্দেশ্য প্রণোদিত, ভিডিও লিংক।
অতএব, ওবায়দুল কাদেরের সাথে হওয়া কথোপকথনের অডিও থেকে এবং স্বীকৃত আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য না থাকায় নিশ্চিত হওয়া যায় যে অখ্যাত সংবাদমাধ্যম থেকে “আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকারঃ ওবায়দুল কাদের” শিরোনামে ছড়ানো সংবাদটি সুস্পষ্ট মিথ্যাচার।
