“ আমি আর ন’ডরাই। কারণ আমার মার্কা নৌকা।”বদির ভাইরাল হওয়া বক্তব্যটি ২০২৩ সালের।
সময় টিভির ওয়েবসাইটে প্রকাশিত সংব এবং ডিবিসি নিউজের ভিডিও রিপোর্ট থেকে জানা যায় সাবেক এমপি বদির ভাইরাল ভিডিওটি ২০২৩ সালের। এছাড়া কোন মূলধারার সংবাদমাধ্যমে তার কোন সাম্প্রতিক বক্তব্য পাওয়া যায়নি এবং তিনি জামিন পেয়ে কোন বক্তব্য দেননি।
ফ্যাক্টচেক
আব্দুর রাজ্জাক
3/4/20261 মিনিট পড়ুন


গত ২৬ ফেব্রুয়ারী কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জুলাই-আগস্টে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট, নিউজ লিংক ।জামিন পরবর্তীতে কিছু ফেসবুকভিত্তিক নিউজ পেজ থেকে সাবেক সংসদ সদস্য বদির ৫১ সেকেন্ডের একটি ভিডিও ছড়ানো হয় যেখানে তিনি বলেন, “ আমি আর ন’ডরাই। কারণ আমার মার্কা নৌকা।” ভিডিওটির শিরোনামে লেখা ছিলো, “এমপি আব্দুর রহমান বদি,এইবার জামিন পেয়ে কড়া হুশিয়ারি তে যা বললেন”
তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে ভিডিওটি পুরানো এবং শিরোনামটি বিভ্রান্তিকর।
দাবির সূত্রপাতঃ এমপি আব্দুর রহমান বদি জামিন পেয়ে কড়া হুশিয়ারিতে যা বললেন শিরোনামে ভিডিওটি সর্বপ্রথম ছড়ানো হয় ‘ABID 24TV’ নামক একটি ফেসবুক পেইজ থেকে, ভিডিও লিংক ।পরবর্তীতে ‘উপকূল টিভি’ নামক একটি ফেসবুকভিত্তিক নিউজ পেইজ থেকে একই শিরোনামে ভিডিওটি ছড়ানো হয়, নিউজ লিংক ।এছাড়া ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জামিন পরবর্তী এমপি বদির বক্তব্য হিসেবে একাধিক ফেসবুক পেজ ও ব্যাক্তিগত প্রোফাইল থেকে এটি পোস্ট করা হয় , পোস্ট লিংক ।
অনুসন্ধানঃ ভাইরাল ভিডিওটির ফ্যাক্টচেক করতে নেমে Check Point টিম দেখতে পায়, এটি ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীদের মতবিনিময় সভার আগে সংবাদমাধ্যমে দেয়া একটি বক্তব্য।
তবে সম্প্রতি সাবেক এমপি বদি জামিন পেলে উদ্দেশ্যে প্রণোদিতভাবে সেই ভিডিওটি তার জামিন পরবর্তী বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।কী-ওয়ার্ড সার্চ করে দেশের একাধিক গণমাধ্যমে তৎকালীন সময়ে প্রকাশিত এমপি বদির বক্তব্যটি পাওয়া যায়। এ বিষয়ে “আমি আর ন ডরাই: বদি” শিরোনামে ২৮ ডিসেম্বর ২০২৩ সালে ‘সময় টিভি’ একটি সংবাদ প্রকাশ করে,নিউজ লিংক। এছাড়া, “আমি আর ন ডরাই, আমার মার্কা নৌকা: বদি” শিরোনামে ‘DBC NEWS’ এর ইউটিউব চ্যানেলে ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে ৩ মিনিট ৫ সেকেন্ড এর সম্পূর্ণ ভিডিওটি পোস্ট করা হয়, ভিডিও লিংক ।
অতএব, একাধিক গণমাধ্যম এর সংবাদ ও ভিডিওটির অরজিনাল উৎস দেখে নিশ্চিত হওয়া যায় যে, ভাইরাল ভিডিওটি ২০২৩ সালের। ২০২৬ সালে এমপি বদি জামিন পাওয়ার পরবর্তী সময়ের বক্তব্য নয়। সুতরাং, বদির বিষয়ে প্রচারিত বক্তব্য অসত্য।
