হাদি হত্যায় সন্দেহভাজন ফয়সালের ভিডিওগুলো আসল, ডিপফেক নয়।
MIT Media Lab-এর AI detection framework, Hive প্ল্যাটফর্মের বিশ্লেষণ (৯৭% সম্ভাবনা) এবং জামায়াত-সংশ্লিষ্ট পোর্টাল The Dissent–এর তথ্য অনুযায়ী ফয়সালের ভিডিওগুলো আসল। ফলে ফয়সালের ভিডিওগুলো এআই-জেনারেটেড; এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ফ্যাক্টচেক
আশালতা বৈদ্য
1/2/20261 মিনিট পড়ুন


সম্প্রতি হাদি হত্যায় সন্দেহভাজন ফয়সালের একাধিক ভিডিও প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দাবি করা হয় ফয়সালের ভিডিওগুলো ডিপফেক, তবে তবে চেক পয়েন্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিডিওগুলো ব্যাক্তি ফয়সালের, ডিফকেক নয়।
এই দাবির সূত্রপাত ঘটে আজহার উদ্দিন অনিক নামে একজনের পোস্টে, তিনি লিখেন ‘ সকাল থেকে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেটায় দেখা যাচ্ছে ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করে একটা ভিডিও বার্তা দিচ্ছেন এবং বলছেন তিনি দুবাইয়ে চলে গেছেন। সেইটাকে আবার "এআই এক্সপার্টরা" নাকি চেক করে কনফার্ম করেছে যে এটা কোনভাবেই এআই বা ডিপফেক না। ছাত্রলীগের নেতারাও একই ভিডিও শেয়ার দিয়ে তাদের ন্যারেটিভ পুশ করতেছে। হাদীকে কে হত্যা করেছে সেই আলোচনায় আমি যাবো না, তবে ভিডিওটা ১০০% ডিপফেক। ভিডিওতে দেখবেন ফয়সালের ঠোটের ঠিক নিচে এবং থুতনির উপরে ক্লিয়ারলি দাঁড়ি দেখা গেলেও ভিডিওর ৩:২৯ সেকেন্ডের একটা ফ্রেমে সেই দাঁড়ি নাই হয়ে গেছে। এআই অনেক ইম্প্রুভ করলেও এখনো এত লম্বা ভিডিও করলে ফেসিয়াল মুভমেন্টের সময় উল্টাপাল্টা করে ফেলে ছোটখাট। তাই ফ্রেম বাই ফ্রেম চেক করলে অনেক সময় ডিপফেকের সাইনগুলো পাওয়া যায়। কেন ফয়সালের দুবাইয়ে চলে যাওয়ার ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে ডিপফেক দিয়ে সেইটাই আসল প্রশ্ন। ‘,
এছাড়া আরেকটি ভিডিওতে দাবি করা হয় ফয়সালের ভিডিওটি এ আই জেনারেটেড।
এই দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে চেক পয়েন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফয়সালের একাধিক ভিডিও চেক পয়েন্ট পর্যবেক্ষণ করে MIT Media Lab-এর AI detection framework অনুসরণ করে।
পর্যালোচনার সময় ভিডিওগুলোতে ফয়সালের অঙ্গভঙ্গি, পূর্বে প্রকাশিত একাধিক ছবির সঙ্গে তার চেহারার সামঞ্জস্যতা এবং বাচনভঙ্গির দিকগুলো বিশ্লেষণ করা হয়। ভিডিওতে ব্যবহৃত শুদ্ধ বাংলা ভাষার বাচনরীতি ফয়সালের পূর্ববর্তী বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে প্রতীয়মান হয়। বর্তমান সময়ে প্রচলিত কোনো এআই টুল এত সাবলীল ও প্রাকৃতিকভাবে বাংলা ভাষায় কথা বলার সক্ষমতা দেখাতে পারে না। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে MIT Media Lab-এর AI detection framework অনুযায়ী ভিডিওগুলো বাস্তব হওয়ার সম্ভাবনাই বেশি।
এছাড়া, এআই ডিটেকশন প্ল্যাটফর্ম Hive–এর মাধ্যমে ভিডিওগুলোর ফ্রেম ও ছবি বিশ্লেষণ করা হয়। সেখানে Hive জানায়, ভিডিওটি বাস্তব হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশ, অর্থাৎ ভিডিওটি এআই-জেনারেটেড নয়।
পাশাপাশি, জামায়াত-সংশ্লিষ্ট পোর্টাল The Dissent–এর প্রকাশিত প্রতিবেদনে ভিডিওটি এআই-জেনারেটেড নয় বলে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রাপ্ত তথ্য ও বিশ্লেষণের আলোকে ফয়সালের ভিডিওগুলো এআই দ্বারা তৈরি; এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, হাদি হত্যায় সন্দেহভাজন ফয়সালের ভিডিওগুলো আসল, ডিপফেক নয়।
