৫ কোটি টাকা নিয়ে গেলেও অসুবিধা নেই এমন কথা বলেননি ইসি সচিব

এ ধরনের কোনো বক্তব্যের পক্ষে দেশীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে নির্বাচন কমিশনের সচিবের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের সংবাদ প্রকাশিত হয়নি। পরে গুজব ছড়িয়ে পড়লে আখতার আহমেদ নিজেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান— “পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই” এমন কথা বলার কোনো এখতিয়ার বা ক্ষমতা তাঁর নেই এবং তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি।

ফ্যাক্টচেক

আব্দুর রাজ্জাক

2/13/20261 মিনিট পড়ুন

সম্প্রতি ঠাকুরগাঁওয়ের জামাত নেতাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ গ্রেফতার করা হয়। এসময় একাধিক অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন ফেসবুক আইডি থেকে একটি ফটোকার্ড ছড়ানো হয় ,যেখানে ইসি সচিব বলেন পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তবে Check point এর অনুসন্ধানে উঠে আসে এ দাবিটি মিথ্যা, ইসি সচিব এর বক্তব্যকে রাজনৈতিক স্বার্থে মিসকোট করা হয়েছে।

দাবির সূত্রপাতঃ দাবিটি সর্বপ্রথম করা হয় Desh TV নামক একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে। যেখানে একটি ফটোকার্ড ব্যবহার করতে দেখা যায় যেখানে ইসি সচিব বলেছেন ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও অসুবিধা নেই। পরবর্তীতে এই সংবাদটি তারা তাদের ফেসবুক পেইজ থেকে ডিলেট করে দেয়।

কিন্তু সেই নিউজের সূত্র ধরে ‘যুগান্তর’ সংবাদপত্র তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও ছাড়ে যেখানে দাবি করা হয় জামায়াত নেতা গ্রেফতারের প্রসঙ্গে ইসি জানায় বৈধ টাকা যদি ৫কোটিও হয় বহনে সমস্যা নেই, নিউজ লিংক।

পরবর্তীতে সারাবাংলা.নেট এবং জাগো নিউজ ২৪ এর মতো একাধিক অখ্যাত অনলাইন নিউজ পোর্টাল থেকে ইসি সচিব এর নাম দিয়ে এই গুজবটি ছড়ানো হয়, নিউজ লিংক ১, নিউজ লিংক ২

অনুসন্ধানঃ ভাইরাল দাবিটির ফ্যাক্ট চেক করতে নেমে Check point টিম দেখে এ দাবির পক্ষে প্রথম সারির দেশীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে ইসি সচিব এর দেয়া এমন কোনো ব্রিফিং এর সংবাদ পাওয়া যায় নি।

এছাড়া ইসি সচিব আখতার আহমেদ এর নামে গুজবটি ছড়িয়ে পড়লে বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি জানান, “পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই এমন কথা বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই, এটা আমি বলিনি ।” প্রথম আলো নিউজ লিংক।

পরবর্তীতে News 24 সহ একাধিক সংবাদমাধ্যম ইসি সচিব এর ভিডিও পোস্ট করে জানায় এমন কোনো মন্তব্য করেন নি তিনি, ভিডিও লিংক।

অতএব, ইসি সচিব এর দেয়া ভিডিও বার্তা এবং স্বীকৃত দেশীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম এ এমন কোনো তথ্য না থাকায় নিশ্চিত হওয়া যায় যে , "পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই- ইসি সচিব ।” শিরোনামে ছড়ানো সংবাদটি সুস্পষ্ট মিথ্যাচার।