ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া রাকিব, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর রাকিব নয়।

কেন্দ্রীয় শহিদ মিনারে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া রাকিব এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল রাকিব ভিন্ন ব্যাক্তি। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর রাকিব মারা যাননি বিষয়টি তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ভিডিওর মাধ্যমে নিশ্চিত করেছেন।

ফ্যাক্টচেক

আব্দুর রাজ্জাক

3/16/20261 মিনিট পড়ুন

রোববার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিব আহমেদ নামের এক তরুণ মারা গেছেন। এ ঘটনার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নিহত রাকিব হলো ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর রাকিব। তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে নিহত রাকিব এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর রাকিব দুজন ভিন্ন ব্যাক্তি। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর রাকিব সুস্থ আছেন।

দাবির সূত্রপাতঃ সর্বপ্রথম The Daily Campus থেকে “কেন্দ্রীয় শহিদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মাঝে ভুল তথ্যটি ছড়ায়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ব্যাক্তিগত আইডি, পেইজ এবং গ্রুপ থেকে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর রাকিব নিহত হয়েছে এমন ভূয়া ফটোকার্ড এবং নিউজ ছড়ানো হয়, পোস্ট লিংক , পোস্ট লিংক ,পোস্ট লিংক

অনুসন্ধানঃ ভাইরাল সংবাদটির সত্যতা যাচাই করতে নেমে Check Point টিম জানতে পারে নিহত রাকিব হলেন শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা পুরান ঢাকার নিমতলিতে, বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তিনি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর রাকিব নন।

এছাড়া, জাতীয় দৈনিক প্রথম আলোতে ‘শহীদ মিনারে দুর্বৃত্তদের গুলিতে তরুন নিহত’ শিরোনামে নিহত রাকিবের ছবিসহ সংবাদ প্রকাশ করা হয়েছে, নিউজ লিংক । পরবর্তীতে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর রাকিব নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তার মৃত্যু নিয়ে ছড়ানো খবরটি গুজব জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন, ভিডিও লিংক

অর্থাৎ, নিহত রাকিব এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর রাকিব আলাদা ব্যাক্তি। সোশ্যাল মিডিয়াতে ছড়ানো খবরটি ভূয়া।


চেক পয়েন্ট

সঠিক সিদ্ধান্তের জন্য নির্ভরযোগ্য তথ্য যাচাই

আমাদের অনুসরণ করুন

verify@check-point.info

Copyright © 2025-26 CheckPoint

ইমেইল করুন