ব্রেক্সিট বাতিল করে ইইউতে ফিরছে না যুক্তরাজ্য: ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর

সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের ভাষ্যমতে, বর্তমান যুক্তরাজ্য সরকার ইইউর সঙ্গে বাণিজ্য, কূটনীতি ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। তবে এটিকে ইইউতে পুনরায় সদস্যপদ গ্রহণের সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা ঠিক নয়। এদিকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের Erasmus শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে আবার যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা জানান, এটি কেবল একটি শিক্ষাক্ষেত্রে সহযোগিতা; ইইউ সদস্যপদে ফেরার সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক নেই।

ফ্যাক্টচেক

আব্দুর রাজ্জাক

1/20/20261 মিনিট পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ও শিরোনাম ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ব্রেক্সিট বাতিল করে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরতে চায় যুক্তরাজ্য। তবে যাচাই করে দেখা গেছে, এই দাবি সঠিক নয়।

দাবির সূত্রপাতঃ SylhetToday24 নামক একটি অনলাইন পেইজ থেকে সর্বপ্রথম “ বেক্সিট বাতিল করে ইউরোপীয় ইউনিয়নে ফিরতে চায় যুক্তরাজ্য!” শিরোনাম দিয়ে বিভ্রান্তিকর খবরটি প্রচার করা হয়, নিউজ লিংক। পরবর্তীতে এই নিউজের সূত্র ধরে একাধিক ব্যাক্তিগত প্রোফাইল ও নিউজ পেইজ থেকে ভূয়া ফটোকার্ডগুলো ছড়ানো হয়, পোস্ট লিংক ১, পোস্ট লিংক ২

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যঃ সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের ভাষ্যমতে, বর্তমান যুক্তরাজ্য সরকার ইইউর সঙ্গে বাণিজ্য, কূটনীতি ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। তবে এটিকে ইইউতে পুনরায় সদস্যপদ গ্রহণের সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা ঠিক নয়। কিছু রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন ভবিষ্যতে ইইউতে ফেরার পক্ষে মত প্রকাশ করলেও তা এখনো আলোচনা ও রাজনৈতিক জল্পনা কল্পনার পর্যায়ে সীমাবদ্ধ।

এদিকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের Erasmus শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে আবার যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা করছে, নিউজ লিংক। বিশেষজ্ঞরা জানান, এটি কেবল একটি শিক্ষাক্ষেত্রে সহযোগিতা; ইইউ সদস্যপদে ফেরার সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক নেই।

উল্লেখ্য, যুক্তরাজ্য যদি ইইউতে পুনরায় যোগ দিতে চায়, তাহলে নতুন করে সদস্যপদের আবেদন, সব সদস্য দেশের সম্মতি এবং দেশের ভেতরে বড় রাজনৈতিক সিদ্ধান্ত এমনকি গণভোটের প্রয়োজন হতে পারে। বর্তমানে এ ধরনের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। এছাড়া আন্তজার্তিক গনমাধ্যমে ও যুক্তরাজ্যের ইইউতে যোগ দেওয়া সংক্রান্ত কোন সংবাদ পাওয়া যায়নি।বাস্তবতা হলো, যুক্তরাজ্য ২০২০ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইইউ ত্যাগ করে এবং সেই সিদ্ধান্ত এখনো বহাল আছে। ব্রেক্সিট বাতিল করা হয়নি এবং ইইউতে পুনরায় যোগদানের বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা আবেদন নেই। যুক্তরাজ্য ব্রেক্সিট বাতিল করেনি এবং ইউরোপীয় ইউনিয়নে ফেরার কোনো সরকারি সিদ্ধান্ত নেয়নি। ফলে সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিটি বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত।