আয়াতুল্লাহ আলী খামেনি এখনো জীবিত আছেন
ইসরাইলের প্রধানমন্ত্রী, ট্রাম্পের ট্রুথ সোশ্যাল এর পোষ্ট ও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম খামেনির মৃত্যুর দাবি করা হলেও, ইরানের সরকারি ও আধা-সরকারি সূত্র তা অস্বীকার করেছে এবং তিনি নিরাপদ স্থানে আছেন বলে জানিয়েছেন।
ফ্যাক্টচেক
আরিফ মনোয়ার
3/1/20261 মিনিট পড়ুন


দাবিঃ
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে দাবি করা হচ্ছে যে, মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হয়েছেন।
দাবির সূত্রপাতঃ মার্কিন-ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রমাণ পাওয়া গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নেতানিয়াহুর এই দাবির পর পরই নেতানিয়াহুর বরাতে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমে আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার দাবি প্রকাশিত হয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
অনুসন্ধানঃ দাবির বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রনালয় ও রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম খামেনির মৃত্যুর খবর অস্বীকার করে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নেতানিয়াহুর দাবিকে নাকচ করে বলেন যে, আয়াতুল্লাহ আলি খামেনি নিরাপদ আছেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং মেহের নিউজ এজেন্সি জানায়, দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি জীবিত আছেন এবং যুদ্ধ পরিস্থিতি পরিচালনায় অবিচল ও দৃঢ় রয়েছেন।এছাড়াও, খামেনির মৃত্যুর বিষয়ে বিশ্বাসযোগ্য ছবি, ভিডিও কিংবা অন্যকোন তথ্যপ্রমাণ ও পাওয়া যায়নি।
ইসরাইলের প্রধানমন্ত্রী, ট্রাম্পের ট্রুথ সোশ্যাল এর পোষ্ট ও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম খামেনির মৃত্যুর দাবি করা হলেও, ইরানের সরকারি ও আধা-সরকারি সূত্র তা অস্বীকার করেছে এবং তিনি নিরাপদ স্থানে আছেন বলে জানিয়েছেন। সুতরাং, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর দাবিটি বিভ্রান্তিকর।
