নবনির্বাচিত ধর্মমন্ত্রী শায়েখ আহমাদুল্লাহঃ যমুনা টিভির আদলে তৈরি ফটোকার্ডটি ভূয়া

দেশীয় স্বীকৃত কোনো গণমাধ্যমেও আহমাদুল্লাহর ধর্মমন্ত্রী হওয়া সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়নি। এছাড়া AI DETECTOR সাইট Zerogpt.com এবং deepai.org এর তথ্যমতে ফটোকার্ডটি এ আই জেনারেটেড হবার সম্ভাবনা ৯৯%, অর্থাৎ ফটোকার্ডটি এআই জেনারেটেড। এছাড়া ভাইরাল ফটোকার্ডটির কোথাও কোথাও GEMENI এর লোগো দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশ সরকারের বর্তমান ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ফ্যাক্টচেক

আব্দুর রাজ্জাক

3/12/20261 মিনিট পড়ুন

সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জাকাত কার্যকরভাবে বন্টন বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনার পরবর্তীতে বিভিন্ন ফেইসবুক পেইজ এবং ব্যাক্তিগত প্রোফাইল থেকে যমুনা টিভির আদলে একটি ফটোকার্ড ছড়ানো হয় যেখানে লিখা ছিলো, “ নবনির্বাচিত ধর্মমন্ত্রী শায়েখ আহমাদুল্লাহ।” তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট।

দাবির সূত্রপাতঃ ফটোকার্ডটি সর্বপ্রথম Dream Story নামক একটি ফেসবুক পেইজ থেকে ছড়ানো হয়, পোস্ট লিংক । পরবর্তীতে অসংখ্য বট একাউন্ট এবং পেইজ থেকে ভূয়া ফটোকার্ডটি প্রচুর পরিমাণে শেয়ার এবং পোস্ট করা হয়, পোস্ট লিংক ১ ,পোস্ট লিংক ২ , পোস্ট লিংক ৩।

অনুসন্ধানঃ ফটোকার্ডটি যমুনা টিভির আদলে তৈরি করায় Check Point টিম প্রথমেই যমুনা টিভির ফেইসবুক , ইউটিউবসহ একাধিক অনলাইন পোর্টালে অনুসন্ধান করে, এমন কোনো সংবাদ প্রকাশিত হওয়ার তথ্য পাওয়া যায়নি । দেশীয় স্বীকৃত কোনো গণমাধ্যমেও আহমাদুল্লাহর ধর্মমন্ত্রী হওয়া সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয় নি । এছাড়া AI DETECTOR সাইট Zerogpt.com এবং deepai.org এর তথ্যমতে ফটোকার্ডটি এ আই জেনারেটেড হবার সম্ভাবনা ৯৯%, অর্থাৎ ফটোকার্ডটি এআই জেনারেটেড। এছাড়া ভাইরাল ফটোকার্ডটির কোথাও কোথাও GEMENI এর লোগো দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশ সরকারের বর্তমান ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

অতএব, যমুনা টিভির আদলে ভাইরাল হওয়া ফটোকার্ডটি AI জেনারেটেড এবং উল্লেখিত দাবিটি মিথ্যাচার ।