যুবলীগের নেতৃত্ব পরিবর্তন হওয়ার সংবাদটি গুজব এবং ভিত্তিহীন প্রচারণা
আওয়ামী লীগ নেতা ও সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি; এমনকি মূলধারার গণমাধ্যমেও এমন কোনো সংবাদ নেই। বর্তমান চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশই দায়িত্ব পালন করছেন।
ফ্যাক্টচেক
আশালতা বৈদ্য
3/14/20261 মিনিট পড়ুন


সম্প্রতি একাধিক ফেসবুক পোষ্টে দাবি করা হয় ‘’ নেত্রীর সিদ্ধান্তে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন মেয়র জাহাঙ্গীর আলম ভাই।’’
দাবির সূত্রপাতঃ দাবিটি সর্বপ্রথম করা জাহাঙ্গীর আলম নামের একটি ফেক ফেসবুক পেজের পোষ্ট থেকে, পোস্ট লিংক । আইভি রহমানের নামে একটি ফেক একাউণ্ট থেকেও একই দাবি করে পোস্ট করে পোস্ট লিংক ।। পরবর্তীতে অসংখ্য বট একাউন্ট এবং পেইজ থেকে ভূয়া দাবিটি প্রচুর পরিমাণে শেয়ার এবং পোস্ট করা হয়।
অনুসন্ধানঃ দাবির সত্যতা যাচাই করতে চেক পয়েন্ট একাধিক আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করে। আওয়ামী লীগের একাধিক নেতা চেক পয়েন্টকে জানান ‘এই তথ্য ভুয়া, যুবলীগের নেতৃত্ব পরিবর্তন নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। আরেকজন নেতা জানান ‘’ যুবলীগে সভাপতি নামে কোন পদ নেই, যুবলীগের সর্বোচ্চ পদবী চেয়ারম্যান ‘’। যুবলীগের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ পরশ।
চেক পয়েন্ট যুবলীগের ফেসবুক পেজে নতুন নেতৃত্ব সংক্রান্ত কোন পোস্ট খুঁজে পায়নি। এছাড়া ইউটিউব সহ একাধিক অনলাইন পোর্টালে অনুসন্ধান করে, যুবলীগের নতুন নেতৃত্ব পরিবর্তন নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হওয়ার তথ্য পায়নি চেক পয়েন্ট । দেশীয় স্বীকৃত কোনো গণমাধ্যমেও যুবলীগের নতুন নেতৃত্ব পরিবর্তন সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয় নি।
অতএব, যুবলীগের নেতৃত্ব পরিবর্তন হওয়ার সংবাদটি গুজব এবং ভিত্তিহীন প্রচারণা।
